শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

রেমিট্যান্সের পালে স্বস্তির হাওয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ডলারের চাহিদা মেটানোর অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। আর সেই উৎসে পড়েছিল বাঁধা । কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রবাসীরা। ফলে হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্ত নেন তারা। শেখ হাসিনা পদত্যাগের পর রেমিট্যান্স পালে বইছে নতুন হাওয়া। বাড়তে শুরু করেছে রেমিট্যান্সের পরিমাণ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, আগস্টের প্রথম ১০ দিনে দেশে বৈধপথে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।

আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে : অর্থ উপদেষ্টা

তথ্য বলছে, আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ঠা আগস্ট থেকে ১০ই আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ে আগের ৩ দিনের চেয়ে ৪ গুণ রেমিট্যান্স পাঠিয়েছেন তারা।

চলতি মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ১০ হাজার ডলার এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।

এসি/কেবি

রেমিট্যান্স ডলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250