বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

আবারো বিজ্ঞাপনে আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছোটবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন নন্দিত সংগীতশিল্পী আঁখি আলমগীর। আর বড় বেলায় এসে বাবা নায়ক-প্রযোজক-পরিচালক, সদ্য একুশে পদক প্রাপ্ত আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ ছবিতে গান গেয়ে গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

আঁখি আলমগীরকে ছোটবেলার পর আর অভিনয়ে তেমন দেখা যায়নি। গানকে ভালোবেসে, গানের ভুবনে তার অদম্য পথচলা শুরু হয়। বাংলাদেশসহ বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের কাছে হয়ে উঠেন একজন নন্দিত গায়িকা। বাংলাদেশে এই সময়ে স্টেজ শোতে জনপ্রিয় সংগীতশিল্পী কিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘এএমপিএম টুথপেস্ট’, ‘তিব্বত কদুর তেল’, ‘সুরেশ সরিষার তেল’সহ আরও বেশকিছু বিজ্ঞাপন।

আরো পড়ুন: কাউকে শিক্ষিত করার জন্য আমি বই লিখিনি: হিরো আলম

সর্বশেষ তিনি আলমগীর ও রুনা লায়লার সঙ্গে একটি ওভিসিতে মডেল হিসেবে কাজ করেছিলেন। ২৩শে ফেব্রুয়ারি আঁখি আলমগীর কক্সবাজারে আরও একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। অনন্য মামুন পরিচালিত একটি অভিজাত আবাসিক হোটেল রামাদার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। 

পুরো ইউনিটের ভাষ্য এমন যে, এই বিজ্ঞাপনে আঁখি আলমগীরের উপস্থিতি দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়াবে। আঁখি আলমগীর বলেন, এর আগেও অনন্য মামুনের নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করেছি। এই নিয়ে তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। মামুনের নির্দেশনা বেশ গুছানো এবং আমি মনে মনে যা কল্পনা করি তার সঙ্গে অনেকটাই মিলে যায়। হোটেলটির পরিবেশ এক কথায় দুর্দান্ত।

এসি/ আই.কে.জে/


বিজ্ঞাপন আঁখি আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250