শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

শুরু হয়েছে শাবান মাস। নতুন মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১২ বা ১৩ই মার্চ। তবে রমজান শুরুর সময় ১২ই মার্চ ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

গত ৫ই ফেব্রুয়ারি (সোমবার) ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। সময়সূচি অনুযায়ী, ১২ই মার্চ মঙ্গলবার প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ভোর ৪টা ৫১ মিনিট ও ইফতারির সময় ৬টা ১০ মিনিট।


অপরদিকে এবার ৩০টি রোজা হলে ১০ই এপ্রিল রোজা শেষ হতে পারে। সেদিন ঢাকায় সেহরির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ভোর ৪টা ২০ মিনিট ও ইফতারির সময় ৬টা ২২ মিনিট।

আরো পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো

সময়সূচিতে বলা হয়েছে, পহেলা রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সেহরির সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকে তিন মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরু সুবহে সাদিকের তিন মিনিট পরে রাখা হয়েছে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।

এইচআ/এসি

সময়সূচি সেহরি -ইফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250