রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

ভারতের চালসহ কৃষি আমদানিতে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের চালসহ নানা কৃষি আমদানিতে নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন। কম দামে এসব পণ্য যুক্তরাষ্ট্রে আসায় স্থানীয় কৃষকের লাভ কমে যাচ্ছে বলে অনেক মার্কিন কৃষকেরা অভিযোগ করেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এসব অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়ক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ উদ্বোধনের সময় কৃষকেরা আরো কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। তাদের অভিযোগ, ভর্তুকি দেওয়া চাল আমদানির বাজার অস্থির করে তুলেছে। এতে স্থানীয় পণ্যের মূল্য কমে যাচ্ছে।

কৃষকদের বক্তব্যের পর ট্রাম্প জানান, বিদেশি উৎপাদকেরা নিয়মের সুযোগ নিচ্ছেন এবং তিনি শুল্ক আরোপের সম্ভাবনা দেখছেন। এ সময় তিনি আরো বলেন, কানাডা থেকে সার আমদানিও শুল্কের আওতায় আসতে পারে।

ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিন উৎপাদনকে শক্তিশালী করতে 'স্টিপ ট্যারিফ' বা 'খাড়া শুল্ক' তার বিবেচনায় রয়েছে।

এ সময় ট্রাম্প শুল্ক আরোপের জন্য পরবর্তী কোন দেশকে নির্বাচন করা যেতে পারে, সে বিষয়ে কৃষকদের কাছে পরামর্শ চান। লুইজিয়ানার কেনেডি রাইস মিলের প্রধান নির্বাহী মেরিল কেনেডি ভারত, থাইল্যান্ড ও চীনকে প্রধান ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করেন। কেনেডি জোর দিয়ে বলেন, শুল্ক কার্যকর হচ্ছে, তবে আরো কঠোর হওয়া প্রয়োজন।

এরপর ট্রাম্প ট্রেজারি সচিব স্কট বেসেন্টকে নির্দেশ দেন তিন দেশকে অন্যায্য প্রতিযোগিতার উৎস হিসেবে চিহ্নিত করতে। বেসেন্ট জানান, আরো কয়েকটি দেশ রয়েছে এবং তিনি সম্পূর্ণ তালিকা দিতে প্রস্তুত। এ সময় ট্রাম্প দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।

এদিকে, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের উপবাণিজ্য প্রতিনিধি রিক সুইজারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহেই ভারতের সঙ্গে বৈঠকে বসবে। আগামীকাল ১০ই ও ১১ই ডিসেম্বর আলোচনায় ভারতের পক্ষের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250