রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

যিশুর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেন নীলাঞ্জনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

খাতায় কলমে আলাদা হলেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত? সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতবহ পোস্ট করেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রামের সেই পোস্টে নীলাঞ্জনা লেখেন, ‘কখনো কখনো জিনিস শেষ হয় এটার জন্য নয় যে তার অর্থ শেষ হয়ে গিয়েছে, বরং এই কারণে যে সেটার আর আমাদের নতুন করে কিছু দেওয়ার থাকে না। এই অধ্যায় যখন শেষ হচ্ছে, আমার কেবলই কৃতজ্ঞ অনুভব করছি।’

জল্পনা আরো বাড়িয়ে নীলাঞ্জনা তার পোস্টে লেখেন, ‘আমি যখন নিজেকে চিনতাম না, সেই সময় আমায় যে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে, যে স্বাধীনতা দিয়েছে, যার পরবর্তী সময় ধীরে ধীরে আমার মধ্যে বেড়েছে নিশ্চুপে, যে আত্মসম্মান জাগিয়েছে সেটা নননেগোশিয়েবল হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার কণ্ঠস্বর পেয়েছি '

প্রাক্তন অভিনেত্রী তার পোস্টের শেষে লেখেন, ‘আমি শিখেছি, আমি কী বয়ে নিয়ে চলতে পারি। যা আজ শেষ হলো তা আমায় ভেতর থেকে শূন্য করে গেল না। বরং স্বচ্ছতা দিয়ে গেল, সাহস দিল এবং নিজের উপর আত্মবিশ্বাস জাগাল। এটা এমন একটা শেষ যা আমি সম্মানের সঙ্গে এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করলাম।

গত বছর থেকেই ফিসফাস শোনা যেতে থাকে যে আলাদা হচ্ছেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত। তারা আর একসঙ্গে থাকেন না। এমনকী সূত্রের তরফে জানা গিয়েছে এই তারকা দম্পতির মেয়েরাও অভিনেতার সঙ্গে যোগাযোগ রাখেন না। বরং মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা।

তাদের এই দূরত্বের কারণ হিসেবে মাঝে অভিনেতার আপ্তসহায়কের নাম শোনা গিয়েছিল। যদিও এই বিষয়ে নীলাঞ্জনা বা যিশুর তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি।

তবে এদিন নীলাঞ্জনা শর্মা এই পোস্ট করতেই তাতে মন্তব্য করেছেন বরখা বিস্ত সেনগুপ্ত অর্থাৎ ইন্দ্রনীল সেনগুপ্তর প্রাক্তন স্ত্রী। অভিনেত্রী লেখেন, 'তোমায় সম্পূর্ণ ভাবে অনুভব করতে পারছি। ঈশ্বর তোমায় শক্তি দিন।'

যিশু সেনগুপ্তকে দর্শক শেষবার সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে দেখেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সেখানে। এছাড়া সৌরভ দাসের সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থা তৈরি করেছেন। অন্যদিকে নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থার নাম 'নিনি চিনিস মাম্মা'। এই প্রযোজনা সংস্থার ব্যানারে একাধিক ধারাবাহিক প্রযোজনা করছেন তিনি।

জে.এস/

যিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250