বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

ফ্রিজে পাউরুটি অযথা ফেলে না রেখে বানাতে পারেন মচমচে পাকোড়া!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুই দিন ধরে শীত যেন জেঁকে বসেছে। এমন আবহাওয়ায় সবারই একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। তাই দোকানের ভেজালে না গিয়ে ঘরে পাউরুটি থাকলে সেই বেঁচে যাওয়া রুটি দিয়ে চটজলদি মুখরোচক স্ন্যাকস বানিয়ে খেতে পারেন। সন্ধ্যায় কিংবা বিকেলের আড্ডায় বেশ জমে উঠবে পাউরুটির পাকোড়া। দেখে নিন রেসিপি। 

আরো পড়ুন : ঝটপট নাশতায় রাখতে পারেন পটেটো নাগেটস

উপকরণ : পাউরুটি ৮ টুকরা, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচামরিচ কুচি পরিমাণমতো, মরিচের গুঁড়া এক চা চামচ, দুধ এক কাপ, ডিম ১টি, চিনি আধা চা চামচ, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল।

প্রণালী : প্রথমে একটি পাত্রে পাউরুটি ছোট ছোট টুকরা করে নিন। এর সঙ্গে তরল দুধ, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিনি, লবণ, মরিচের গুঁড়া ও বেকিং পাউডার ভালোভাবে মাখিয়ে নিন।

মাখানো হয়ে গেলে বড়া আকারে গরম তেলে ছেড়ে ভাজুন। ডুবো তেলে লালচে করে ভেজে তুলে নিন পাউরুটির পাকোড়া। শসা, পেঁয়াজ, টমেটো কুচি ও সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম পাকোড়া। 

এস/কেবি

পাউরুটির পাকোড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250