বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

বিবাহিত পুরুষের আয়ু বেশি : গবেষণা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার গবেষণায় উঠে এসেছে, বিবাহিত বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী পুরুষরা নাকি নারীদের চেয়েও বেশিদিন বাঁচেন।

ডেনমার্কের শিক্ষাবিদদের মতে, ২৫-৫০ শতাংশ পুরুষ নারীদের চেয়ে বেশি আয়ু পান। যাদের বেশিরভাগই বিবাহিত ও উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী। বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় প্রায় ২০০ বছর ধরে ১৯৯ দেশের পুরুষ ও নারীর জীবনকালের তথ্যাদি পরীক্ষা করা হয়।

আরো পড়ুন : উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ৩২ বছর বয়সের মধ্যে যে ৫টি কাজ করা জরুরি

সমীক্ষায় দেখা গেছে, যে পুরুষদের বিবাহিত বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী আছে তারা নারীদের চেয়েও বেশিদিন বাঁচেন। বিশ্লেষণে আরও দেখা গেছে, উন্নত দেশগুলোতে ১৯৭০ সালের পর থেকে নারীদের বাইরে পুরুষদের বেঁচে থাকার ঝুঁকি কমেছে।

বিশেষজ্ঞদের মতে, আয়ুষ্কালের পার্থক্যের উত্থান ও পতন প্রধানত ধূমপানসহ জীবনধারার বিভিন্ন কর্মকাণ্ডের উপর নির্ভর করে।

গবেষকদের মতে, যদিও পুরুষদের আয়ু সাধারণত নারীদের আয়ুষ্কালের চেয়ে কম ও পুরুষদের মৃত্যুর হার সাধারণত সব বয়সেই বেশি হয়। তবে বিবাহিত ও উচ্চ শিক্ষিত পুরুষদের আয়ু নারীদের চেয়েও বেশি বলে দাবি করেন ডেনমার্কের শিক্ষাবিদরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

এস/কেবি

গবেষণা পুরুষের আয়ু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250