বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

মোহনীয় লুকে সমুদ্রের ধারে মালাইকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বয়স তার কাছে নেহায়েত একটি সংখ্যা মাত্র। যিনি বলিউডে অনেকের চোখেই ‘স্টাইল আইকন’ তিনি অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করে ঝড় তুলেছেন ভক্ত হৃদয়ে। 

যেখানে দেখা যায়, বডি-হাগিং গাউনে তার টোনড ফিগার নজর কেড়েছে সকলের। হলুদ রঙের ডিজাইন করা পোশাকে অনবদ্য দেখাচ্ছে অভিনেত্রীকে। সঙ্গে সূর্যাস্ত উপভোগ করছেন তিনি। 

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মালাইকার রূপের প্রশংসা করে লিখেছেন, ‘এই মালাইকা আমাদের সকলের প্রিয়।’ কেউ বা লিখেছেন, ‘তুমি ভীষণ সুন্দরী।’ কেউ কেউ আবার রূপে মুগ্ধ হয়ে তাকে অস্কার দিতেও বলেছেন।

আরও পড়ুন: যে কারণে টাঙ্গাইলে ঢুকতে দেওয়া হলো না পরীমণিকে!

মালাইকা বলিউডে তার নৃত্যশৈলী এবং ফ্যাশন স্টাইলের জন্য পরিচিত। তিনি প্রথমে মডেলিং জগতে প্রবেশ করেন এবং এরপর বলিউডে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বেশ কয়েকটি সফল গান এবং চলচ্চিত্রে কাজ করেছেন। 

মালাইকা অরোরা বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসেবেও কাজ করেছেন। তিনি ‘ইন্ডিয়ান আইডল’, ‘নাচ বালিয়ে’ এবং ‘ইন্ডিয়ান গট ট্যালেন্ট’-এ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। 

এসি/কেবি

মালাইকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250