বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হাত ধরে হাঁটছেন যুগলেরা। কনেদের পরনে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাদা ও লাল নকশার পোশাক। কালো স্যুট ও টাই পরে বরেরা হাঁটছেন কনেদের পাশে। গণবিয়ের আয়োজনে ঘটনাটি ঘটেছে গাজায়। খান ইউনিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গতকাল মঙ্গলবার (২রা ডিসেম্বর) গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ৫৪ যুগল গণবিয়ের এই আয়োজনে স্বামী-স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়। যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে জীবনকে উদযাপনের জন্য সাহসী পদক্ষেপটি নেওয়া হয়।

মুসায়েদ নামে একজন বর জানান, আমাদের এমন এক আনন্দের মুহূর্তের প্রয়োজন ছিল—যা আমাদের হৃদয়ে আবারো প্রাণ ফেরাতে পারে।

ধ্বংসস্তূপের মধ্যে বিছানো লাল কার্পেটে যুগলেরা বাদ্যযন্ত্রের তালে হেঁটে হেঁটে মঞ্চে ওঠেন। কনেদের হাতে ছিল ফুলের তোড়া। বরেরা তাদের পাশে হাঁটছিলেন এবং তাদের হাতে ছিল দেশের ছোট আকারের পতাকা।

গণবিয়ের এই আয়োজন দেখতে জমায়েত হন শত-শত ফিলিস্তিনি। কিছু মানুষ জটলা পাকিয়ে দৃশ্য উপভোগ করেছেন। অন্যেরা আশপাশের ধ্বংসপ্রাপ্ত ভবনের ওপর উঠে ঝুঁকিপূর্ণভাবে বসে থেকে অনুষ্ঠান উপভোগ করেছেন।

নব-দম্পতিদের প্রত্যাশা—দুই বছরের বিধ্বংসী যুদ্ধ এবং মানবিক সংকটের পর এবার শান্তি বজায় থাকবে। গণবিয়ের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আল-ফারিস আল-শাহিম ফাউন্ডেশন।

জে.এস/

গণবিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250