বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

বাংলাদেশি আম আমদানিতে আগ্রহী চীন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কৃষিপণ্য বিশেষ করে আম আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে চীন। বুধবার (২০শে মার্চ) পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎতের সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আগ্রহ প্রকাশ করেন । 

বুধবার নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য রপ্তানি, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আইসিটি, জ্বালানি খাত এবং অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ থেকে কৃষি পণ্য বিশেষ করে আম আমদানি করতে চায় চীন। 

প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে দু-দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন: ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

তিনি আরও বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় হচ্ছে উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল, পদ্মাসেতু নির্মাণে কারিগরি সহযোগিতা, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে চীন সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। এসময় তিনি চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

এইচআ/ 

চীন আম আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250