ছবি: সংগৃহীত
আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার (১৮ই জানুয়ারি)। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল শনিবার নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ইসি সূত্র বলেছে, অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিত্ব নিয়ে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আবেদনের এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। রোববার (আজ) দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।
খবরটি শেয়ার করুন