বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

ঢাবির সিনেট সদস্য মনোনীত হলেন ৫ এমপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২৯শে এপ্রিল) উপসচিব মো. মাহবুব জামিল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১)(ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নিম্নোক্ত পাঁচজন সংসদ সদস্যকে স্পিকার মনোনয়ন প্রদান করেছেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ই মে’র পরীক্ষা স্থগিত

সিনেট সদস্য হলেন- জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর সংসদ সদস্য বেগম মেহের আফরোজ, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১০৫ জন সিনেট সদস্য থাকেন। তার মধ্যে পাঁচজনকে মনোনীত করে থাকেন জাতীয় সংসদের স্পিকার।

এসকে/ আই.কে.জে/  

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250