বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

রোমান্টিক-থ্রিলার তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’ শুক্রবার থেকে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের দর্শকদের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। তারই ধারাবাহিকতায় আরটিভিতে আগামীকাল শুক্রবার (১লা আগস্ট) থেকে প্রচার শুরু হবে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিল তার্কিশ ধারাবাহিক ‘মোস্তফা’।

গল্পে দেখা যাবে, মোস্তফা নীতিবান পুলিশ কর্মকর্তা। এ পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পড়ে যান। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়, যা তিনি করেননি।

এরপর তিনি এক বছরের জন্য বন্দি থাকেন এবং এ কারণে তিনি তার ছেলের হেফাজত হারান এবং মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। ২৫০ পর্বের ধারাবাহিকটি দেখা যাবে সপ্তাহের ৭ দিন রাত ৯ টায় আরটিভির পর্দায়।

ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা। ধারাবাহিকটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

জে.এস/

ধারাবাহিক নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250