বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

ইলিশ ও ছোলা দিয়ে তৈরি করুন লোভনীয় কচুর ডাটা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

শাকের মধ্যে কচু শাক অনেকেরই পছন্দের একটি আইটেম। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তার স্বাদ অনবদ্য। কিন্তু ইলিশ ও ছোলা দিয়ে কি কখনো কচুর ডাটা খেয়েছেন? এটি খেতে যেমন মজাদার তার থেকে পুষ্টিগুণও রয়েছে অনেক। রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। চলুন জেনে নিই রেসিপি-

আরো পড়ুন : পুষ্টিগুণে ভরপুর মোরিঙ্গা গ্রিন ভেগান স্মুদি

উপকরণ

কচু ডাটা: ৫০০ গ্রাম

ইলিশ মাছের মাথা: ১ টি

শুকনো মরিচ (গোটা): ২ টি

সর্ষের তেল: ২-৩ টেবিল চামচ

পাঁচ ফোড়ন: সামান্য

নুন,চিনি, হলুদ, জিরে গুঁড়ো: পরিমানমতো

সেদ্ধ ছোলা বেশ কিছুটা। 

পদ্ধতি

প্রথমে বাইরের আঁশ ছাড়িয়ে কচু ডাটাগুলিকে কেটে নিন। কেটে, ধুয়ে সেগুলিতে ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাছের মাথাটিকে ভালো করে পরিষ্কার করে নুন, হলুদ মাখিয়ে ভেজে নিন।  

এবার একটি পাত্রে সর্ষের তেল গরম করে তার মধ্যে সেদ্ধ ছোলা, নুন, চিনি, হলুদ, জিরে গুড়ো, শুকনো মরিচ ও মাছের মাথা ভেঙে একসাথে নেড়ে চেড়ে নিন। কিছুক্ষণ পর কচুর ডাটা দিয়ে হালকা নেড়ে পাচফোড়ন দিয়ে নামিয়ে নিন। এইতো তৈরি হয়ে গেলো কচুর ডাটা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/   

রেসিপি কচুর ডাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250