বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

পরিবেশবান্ধব ফসল উৎপাদন জনপ্রিয় হচ্ছে ঝিনাইদহে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদরে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন। রাসায়নিক সার, কীটনাশকের বদলে ব্যবহার হচ্ছে জৈব সার, উন্নত বীজ, মালচিং পেপার, ফেরোমন ট্র্যাপ, হলুদ আঠালো ফাঁদ, নেট।

ঝিনাইদহ সদর কৃষি বিভাগের পরামর্শ এবং সহযোগিতায় বিষমুক্ত আবাদ সম্পর্কে কৃষক জানতে পেরে এ পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে। জমিতে জৈব সারের পাশাপাশি আগাছা ও সেচ সাশ্রয়ের জন্য মালচিং পদ্ধতি ব্যবহার হচ্ছে। পোকামাকড় দমনের ফেরোমন ট্র্যাপ, হলুদ আঠালো ফাঁদ বসানো হচ্ছে। দিনদিন বিষমুক্ত আবাদের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের।

কৃষক শফি মোল্লা, ইনছান আলী, কামাল পাশা জানান, কীটনাশক ব্যবহার কম, পূর্বে সপ্তাহে একবার সেচ দিলেও মালচিংয়ের কারণে মাসে দু’বার দিলেই চলছে। তাছাড়া মালচিং পেপারের কারণে ঘাস জন্মাতে পারে না, তাই নিড়ানি খরচ কম হয়। কৃষি বিভাগের হিসাব মতে, এভাবে আবাদ করলে ২৫ থেকে ৫০ শতাংশ খরচ কমে আসতে পারে।

আরো পড়ুন: পটুয়াখালীর মিলন চাকরি ছেড়ে মাশরুম চাষে সফল

সাধারণত লাউ, ফুলকপি, মরিচ, বেগুন, ধান, করলা এমনকি বাড়িতে মাচায় উৎপাদন করা ফসলের মাচায় এ পদ্ধতি ব্যবহার করা যায়। ঝিনাইদহ সদর উপজেলা সাধুহাটি ধর্মতলা, বৈডাঙ্গা, আমেরচারা, বাজার গোপালপুর, গান্নাসহ বিভিন্ন এলাকায় পরিবেশবান্ধব নিরাপদ ফসলের ক্ষেত দেখা গেছে।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর-এ-নবী বলেন, নিরাপদ ফসল উৎপাদন করতে কীটনাশক বিষ একেবারে ব্যবহার করা হয় না, ঠিক এমন নয়। এসকল ক্ষেতে অতিপ্রয়োজনে অল্প মাত্রায় ব্যবহার করা হয়। যা মানবদেহের এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এমন। পরিবেশবান্ধব ও নিরাপদ ফসল উৎপাদন সদর উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। দিনদিন এ পদ্ধতিতে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে তিনি জানান।

এসি/ আই.কে.জে


পরিবেশবান্ধব ফসল উৎপাদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250