বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

ঝাল ঝাল ছেচানো মুরগির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্বাস্থ্যের কথা ভেবে অনেকে রেড মিটের বদলে মুরগি খান। স্বাদে বদল আনতে নানাভাবে বানানো যায় এটি। তাই এবার স্বাদ বদলাতে খেতে পারেন ছেচানো মুরগি। রইল রেসিপি-

উপকরণ: মুরগির বুকের মাংস আধা কেজি, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, মরিচগুঁড়া ১ চা–চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা আধা টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা–চামচ, টক দই ২ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি স্বাদমতো, ধনেপাতাকুচি ১ চা–চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ।

আরো পড়ুন : বিকেলের নাশতায় মজাদার চিকেন পাকোড়া চাট

প্রণালি: মাংস দেড় ইঞ্চি পুরু করে টুকরা করে নিন। ছেঁচার হাতুড়ি বা শিল–নোড়ায় ভালো করে মাংস ছেঁচে নিতে হবে। এরপর টক দই, মরিচগুঁড়া, পেঁয়াজ–আদা-রসুনবাটা, জিরাগুঁড়া, গরমমসলার গুঁড়া, লবণ ও তেল দিয়ে মাংস খুব ভালো করে মেখে আধা ঘণ্টা রেখে দিন। আধা ঘণ্টা পর একটি ননস্টিক প্যান অথবা পুরু লোহার কড়াই ভালো করে গরম করে নিন।  তাতে অল্প করে তেল দিয়ে গরম হলে মাংসের টুকরাগুলো থেকে কয়েকটি করে দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। মাঝেমধ্যে আলতো করে উল্টে দিন। খেয়াল রাখবেন, যেন পুড়ে না যায়। এরপর অল্প তেলে পেঁয়াজকুচি আর কাঁচা মরিচকুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। এতে ভাজা মাংসগুলো আর ধনেপাতা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। পোলাও, পরোটা বা লুচির সঙ্গে পরিবেশন করুন।

এস/কেবি


রেসিপি ছেচানো মুরগি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250