শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

৪০ টাকায় আলু বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী বাজারে ভাই ভাই সবজি স্টোর নামে এক দোকানে টানানো মূল্য তালিকায় আলুর দাম লিখে রাখা হয়েছে প্রতি কেজি ৪০ টাকায়। আর সে অনুযায়ী ক্রেতাদের কাছে আলু বিক্রি করা হচ্ছে। অথচ কৃষি বিপণন অধিদফতরের বেঁধে দেওয়া মূল্য তালিকা অনুযায়ী আলু বিক্রি করতে হবে প্রতি কেজি ২৮ টাকায়। তারা সে নির্দেশনা না মেনে প্রতি কেজি ৪০ টাকায় আলু বিক্রি করছিল।

এদিকে রমজানে নিত্যপণ্যের মূল্য তদারকির লক্ষ্যে অভিযানে নেমেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে রাজধানীর বনানী বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রেখেছেন।

তবে মূল্য তালিকা টানিয়েও রক্ষা পায়নি ভাই ভাই সবজি স্টোর দোকানটি। প্রতি কেজি ৪০ টাকায় আলু বিক্রির অপরাধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

সোমবার (১৮ই মার্চ) রাজধানীর বনানী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

অভিযানের বিষয়ে তিনি বলেন, বাজার তদারকির লক্ষ্যে আমাদের নিয়মিত পরিচালিত অভিযানে এসে দেখতে পাই নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি করছিলেন এই দোকানি। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন। যে কারণে সংশোধনমূলকভাবে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ভবিষ্যতে যেন এমন কার্যক্রম কখনো না করে সে বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন: ফুটপাত দখল, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

এদিকে ৪০ টাকা কেজিতে আলু বিক্রি করা বিক্রেতা মোহাম্মদ ইব্রাহিম বলেন, আলুর দাম কমেছে এটা শুনেছি কিন্তু আমার পাইকারি দাম হিসেবে কারওয়ান বাজার থেকে কেনা বেশি পড়েছে, যে কারণে আমি বেশি দামে বিক্রি করছি। যেমন দামে কিনেছি তেমন দামে এসে বিক্রি করছি, আমার মতো ছোট ব্যবসায়ীকে না ধরে যারা কারওয়ান বাজারে ব্যবসা করছে তাদেরকে ধরা উচিত। আজকে আমার অপরাধ আমি বাজার মূল্যের চেয়ে বেশি দামে অর্থাৎ প্রতি কেজি‌ আলু ৪০ টাকায় বিক্রি করছি। 

এসকে/ আই.কে.জে/

জরিমানা ৪০ টাকায় আলু বিক্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250