বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

জুন মাসে যে শাক-সবজি চাষ করবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে জুন মাস থেকে সাধারণত বর্ষাকাল শুরু হয়ে যায়। তাই এই মাসকে আমরা বর্ষার মাসও বলে থাকি। ফলে বেশিরভাগ ফসলই বর্ষাকাল বা জুন মাসে চাষ করা হয়।

এ ছাড়া জুন মাস হলো বৃষ্টির মাস। যে কারণে এই মাসের আবহাওয়া ও মাটি শাক-সবজি চাষের জন্য খুবই উপযোগী। এ মাসে ফসলের উৎপাদনও বেশি হয়।

এমনকি এ মাসে প্রায় সব ধরনের শাক-সবজি চাষ করা হয়। এ সময়ে শাক-সবজি চাষ করে কৃষকেরাও বেশি লাভবান হয়ে থাকেন। তাই অন্য সময়ের চেয়ে চাষিরা বর্ষাকালে বা জুন মাসে বেশি ব্যস্ত থাকেন।

আরো পড়ুনরাজধানীতে জাতীয় ফল মেলা শুরু

জুন মাসে পাটশাক, লালশাক, পুঁইশাক, কলমি, ডাঁটা, লাউ, চিচিঙা, শসা, শিম, ঝিঙা, কাঁকরোল, মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়শ, চাল কুমড়া, করলা, বেগুন, ধুন্দল, মুখিকচু ও লতিরাজ কচু ইত্যাদি চাষ করা যায়।

তবে জুন মাসে চাষ করার জন্য একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হলো ফসল চাষের জন্য উঁচু জমি নির্বাচন করতে হবে। এসব সবজি চাষ করার সময় গোড়ার আগাছা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে গোড়ার মাটি তুলে দিতে হবে।

এ ছাড়া বন্যা বা জলবদ্ধতার পানি সহনশীল সবজি চাষ করা যেতে পারে। সবজি ক্ষেতে পানি জমতে দেওয়া যাবে না। যদি পানি জমে যায়, সে ক্ষেত্রে সরানোর ব্যবস্থা করতে হবে।

এসি/ আই.কে.জে/

শাক-সবজি জুন মাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250