শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সম্মাননা পেলেন ৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখায় একজন নারীসহ পাঁচ জন প্রবাসী বাংলাদেশিকে ‘রেমিট্যান্স পুরস্কার’ দেওয়া হয়। মঙ্গলবার (২রা এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

জানা যায়, ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এই পুরস্কার বিতরণ করেন।

এদিন রোমে দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে ছিল বাংলাদেশ সরকারের প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন সেবা এবং কার্যক্রম বিষয়ক আলোচনা।

সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজিকরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সরকারের উদ্যোগগুলো নিয়ে আলোচনা ও রেমিট্যান্স পুরস্কার প্রদান।

অনুষ্ঠানে রেমিট্যান্স পুরস্কার অর্জনকারী ব্যক্তিরাও বক্তব্য দেন এবং এই স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসি/ আই.কে.জে/ 

রেমিট্যান্স সম্মাননা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250