বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ফুটসাল বিশ্বকাপ : বড় জয়ে কোয়ার্টারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছেলেদের ফুটবল বিশ্বকাপের মতোই ফুটসাল বিশ্বকাপেও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও সবশেষ দুই বিশ্বকাপের ফাইনালে যাওয়া হয়নি তাদের। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে উজবেকিস্তানে এসে ব্রাজিল রীতিমতো উড়ছে। ফুটসাল বিশ্বকাপের গ্রুপপর্বের তিন ম্যাচে ১৮ গোল দেয়ার পর রাউন্ড অব সিক্সটিনে প্রতিপক্ষের জালে পুরেছে ৫ গোল। 

শেষ ১৬-এর ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলতে নামার আগেই ব্রাজিলের জন্য ছিল দুঃসংবাদ। দলের সেরা তারকা পিটোকে তারা মিস করেছিল মাংসপেশীর ইনজুরির কারণে। তবে সেটা ম্যাচে তাদের ফলাফলে খুব একটা প্রভাব ফেলেনি। ম্যাচের ৫ মিনিটেই লিড পেয়ে যায় তারা।

আরো পড়ুন : সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

গোল করেন মার্সেল। এই গোলের মধ্য দিয়ে আসরে নিজের ৯ম গোল করেছেন ফুটসাল জগতের এই তারকা। ফিলিপে ভ্যালেরিও ১২ মিনিটে লিড করেন দ্বিগুণ। লিয়ান্দ্রো লিনোর পা থেকে গোল আসে ২৮ মিনিটে। আর নেগুইনহো পরে করেন জোড়া গোল। 

এই ম্যাচের মধ্যে দিয়ে নিশ্চিত হলো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল। ইরান ও মরক্কো ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে সেলেসাওরা। একইদিনে ইউক্রেন ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। তারা শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পাবে স্পেন ও ভেনেজুয়েলা ম্যাচের জয়ী দলকে। 

একই প্রতিযোগিতায় ২৭শে সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার রাউন্ড অব সিক্সটনের ম্যাচ। 

এস/ আই.কে.জে/

ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250