সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসা ক্রিকেট চালু করবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪১ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

বিসিবির স্কুল ক্রিকেট অনেক আগে থেকে চালু আছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনতে বিসিবির পরিকল্পনা—মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য আলাদা ক্রিকেট চালু করা।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (৭ই অক্টোবর) সেলিব্রেশন নাইটে সাংবাদিকদের বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, 'এখনো ডিটেইল আলোচনা হয়নি। পরিকল্পনা করছি। চেষ্টা করছি, পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায়। ছোট ফরম্যাটে করার চেষ্টা করছি।'

কেন মাদ্রাসা ক্রিকেটের প্রয়োজনীয়তা উপলব্ধি করছে বিসিবি—সে ব্যাখ্যায় বুলবুল বলেছেন, 'মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। তাদের ক্রিকেটের ফ্যান বানাতে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার, তাদের জন্য সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট আয়োজনের চিন্তা করছি।'

বুলবুল জানিয়েছেন, তারা সব বয়স, সব সেক্টরের মানুষকে অন্তর্ভুক্ত করতে চান ক্রিকেটে।

মাদ্রাসা ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250