সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গাল্লেহ দারে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির একটি বিশাল ভাস্কর্য উপড়ে ফেলেছে উত্তেজিত জনতা। গতকাল শনিবার (২৮শে ফেব্রুয়ারি) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা উল্লাস করতে করতে ভাস্কর্যটি মাটিতে নামিয়ে আনছেন।

বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির অবস্থান গাল্লেহ দার বলে নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা যাওয়া গোলচত্বর, সড়কের নকশা, ভবন, বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালার অবস্থান স্যাটেলাইট ও ফাইল ছবির সঙ্গে মিলিয়ে এই সত্যতা যাচাই করা হয়েছে।

তবে ভিডিওটি ঠিক কোন সময় ধারণ করা হয়েছে, তা শতভাগ নিশ্চিত হওয়া না গেলেও গত ২৮শে ফেব্রুয়ারির আগে ইন্টারনেটে এর কোনো পুরোনো সংস্করণ খুঁজে পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক হামলার পর দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, ওই গোলচত্বরে দাউদাউ করে আগুন জ্বলছে এবং ভাস্কর্যটি যখন ধসে পড়ছে, তখন উপস্থিত জনতা উচ্চস্বরে উল্লাস করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250