মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সারসংক্ষেপ চেয়েছে সরকার *** ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ *** নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে সতর্ক করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তেহরানকে সতর্ক করে বলেছেন, ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করার পর দেশটি যেন আর কোনো উসকানিমূলক পদক্ষেপ না নেয়। বাংলাদেশ সময় গতকাল সোমবার (৯ই মার্চ) রাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে এই খবর জানিয়েছে সিএনএন।

এরদোয়ান বলেছেন, ‘তুরস্কের সঙ্গে ইরানের হাজার বছরের প্রতিবেশী ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর যেন কোনো ছায়া না পড়ে।’ তিনি অভিযোগ করেন, তুরস্কের পক্ষ থেকে ‘আন্তরিক সতর্কবার্তা’ দেওয়া সত্ত্বেও ইরান ‘অত্যন্ত ভুল এবং উসকানিমূলক পদক্ষেপ’ অব্যাহত রেখেছে।

ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। খবরে জানানো হয়, পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত ন্যাটো-এর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই ক্ষেপণাস্ত্রটি নিষ্ক্রিয় করা হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলের শহর গাজিনটেপ-এর একটি খালি জমিতে পড়ে। এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

জে.এস/

রিসেপ তাইয়েপ এরদোয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250