মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সারসংক্ষেপ চেয়েছে সরকার *** ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ *** নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট

কে উগ্রবাদী আর কে নম্রবাদী—এই ট্যাগ দেওয়ার তুমি কে?

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্দেশ করে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন, ‘উগ্রবাদী হোক আর নম্রবাদী হোক—এই ট্যাগ দেওয়ার তুমি কে? উগ্রবাদী হলে তুমি ক্ষমতায় আসতে দেবে না। এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তোমাকে কে দিয়েছে?’

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার অনুষ্ঠানে আখতারুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘এই ডিসক্রেশনগুলো যারা অতীতে নিজেদের ইচ্ছামতো এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, ইতিহাসে তারাই নিন্দিত হয়েছে এবং খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। এমন বক্তব্য প্রমাণ করে যে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের জনগণের জন্য রিজওয়ানা একজন বিশ্বঘাতক। একজন সাবেক উপদেষ্টা এই কথা কখনো বলতে পারে না, আমি কাউকে আসতে দিইনি।’

প্রসঙ্গত, সাবেক অন্তর্বর্তী সরকারের সময় ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি বলে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করেন ওই সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘সমাজে একটি শক্তি সব সময় নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়। সেই শক্তির একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে। তবে আমাদের কাজ ছিল যাতে তারা মূলধারায় আসতে না পারে এবং আমরা সেই কাজটা করতে পেরেছি।’

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান-এর বিশেষ আয়োজন ‘মুখোমুখি’ অনুষ্ঠানে সাংবাদিক নয়ন আদিত্যর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250