মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগের সাবেক এমপির জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’ *** জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি *** তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা *** যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি: সিপিডি *** শফিকুর রহমানের প্রস্তাবের সমালোচনা করছেন কূটনীতিকেরা *** ঈদে পূর্ণ ছুটি পাচ্ছেন না সব ব্যাংক কর্মকর্তা, খোলা থাকবে যেসব এলাকায় *** ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সারসংক্ষেপ চেয়েছে সরকার *** ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ *** নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে ইরানি ড্রোন হামলার খবর প্রকাশিত হওয়ার পর সেই অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের ভূখণ্ড থেকে এই দেশগুলোর ওপর কোনো ধরনের আক্রমণ চালানো হয়নি।

বাঘেই ইঙ্গিত দিয়েছেন, হামলাগুলো পরিকল্পিতভাবে সাজানো হতে পারে। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে, শত্রুপক্ষ আমাদের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর দূরত্ব তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু হামলা সাজিয়ে নাটক করতে পারে।’ তিনি মনে করেন, ইরানের আঞ্চলিক সম্পর্ক নষ্ট করতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

মুখপাত্র ইসমাইল বাঘে জোর দিয়ে বলেন, ইরান এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর। যদিও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলের অনেক দেশেই ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যভ্রষ্ট হওয়া বা আঘাত হানার খবর পাওয়া গেছে। তবে বাগেই এটিকে শত্রুতা হিসেবে দেখতে নারাজ।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের কথা বললেও ইরান নিজের সুরক্ষার বিষয়ে আপসহীন মনোভাব প্রকাশ করেছে। বাগেই স্পষ্ট করে বলেছেন, যদি অন্য কোনো দেশের ভূখণ্ড ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয়, তবে ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তিনি আরও যোগ করেন, ‘আমাদের আত্মরক্ষামূলক পদক্ষেপকে অন্য কোনো দেশের প্রতি শত্রুতা হিসেবে গণ্য করা উচিত নয়।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের ডামাডোলে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন মন্তব্য এল। এরই মধ্যে উপসাগরীয় একাধিক দেশের বেসামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

জে.এস/

ইসমাইল বাগেই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আওয়ামী লীগের সাবেক এমপির জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’

🕒 প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি: সিপিডি

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

শফিকুর রহমানের প্রস্তাবের সমালোচনা করছেন কূটনীতিকেরা

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

Footer Up 970x250