ছবি: সংগৃহীত
নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন তিনি।
গত বৃহস্পতিবার (৫ই মার্চ) অনুষ্ঠিত এই নির্বাচন প্রসঙ্গে এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন আয়োজন করায় আমি নেপাল সরকার এবং সে দেশের জনগণকে অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তা এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তির প্রতিফলন।’
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বার্তায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার এবং সে দেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’
খবরটি শেয়ার করুন