সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

চরিত্রের গোপন দিক বলে দেবে আঙুলের নখ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাধারণত ভালোভাবে কারও সঙ্গে না মিশলে তার ব্যক্তিত্ব কিংবা চরিত্র সম্পর্কে জানা ও বোঝা যায় না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কাছে যেতে হবে না, দূর থেকে আঙুলের নখ দেখেই বোঝা যাবে ব্যক্তি কেমন স্বভাবের।

আঙুলের নখের আকৃতি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। কারও নখ লম্বা, আবার কারও নখ চওড়া। প্রতিটি আকৃতির ওপর ভিত্তি করে ব্যক্তিত্ব অনুমান করা যেতে পারে। নখের আকৃতি একজন ব্যক্তির বৈশিষ্ট্য এবং গুণাবলীর পূর্বাভাস দিতে পারে।

যদি কারও নখের আকৃতি চওড়া হয়, তাহলে সে স্বাভাবিকভাবেই মুক্তমনা হয়। সরাসরি, স্পষ্টভাবে অনুভূতি প্রকাশ করেন। কঠোর পরিশ্রমী মনোভাবও আছে তার।

আরো পড়ুন : ত্বকের বয়স রুখে দেবে ঘি!

এই ধরনের মানুষেরা লক্ষ্যের চেয়ে এক মাইল বেশি পৌঁছনোর চেষ্টা করে থাকেন। তারা বিশ্বস্ত হয়ে থাকেন। অন্যরা তাদের সঙ্গে কাজ করে নিরাপদ বোধ করেন। কাজগুলো যথাসময়ে সম্পন্ন করে থাকেন।

ব্যক্তিগত এবং পেশাগত জীবনে তারা সফল। প্রতিশ্রুতি রাখেন। অন্যদের প্রতি সদয় হয়ে থাকেন। এমন কিছু সময় আছে যখন তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন। এটি পরিস্থিতির ওপর নির্ভর করে ভালো বা খারাপ হতে পারে।

ব্যক্তির নখ যত লম্বা, সে তত বেশি সৃজনশীল। অন্যের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। শৈল্পিকভাবে যেকোনো জিনিস প্রকাশ করতে পারেন।

এই ধরনের মানুষেরা সংগীত, নৃত্য এবং অন্যান্য শিল্পে পারদর্শী হতে পারেন। অন্যদের আকৃষ্ট করেন। কল্পনা শক্তি বেশি। কাজে দুর্দান্ত নির্ভুলতা দেখান। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করে থাকেন। তারা সেরাটা দেওয়ার চেষ্টা করে থাকেন। তারা সাধারণত মৃদুভাষী, সরল হয়ে থাকেন। নম্র  এবং বাধ্য প্রকৃতির।

এস/ আই.কে.জে/

আঙুলের নখ ব্যাক্তিত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250