সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, উত্তর ইসরায়েলের মেরনে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

পাশাপাশি রামোত নাফতালির কাছে আরেকটি সামরিক স্থাপনায় একঝাঁক 'আক্রমণকারী ড্রোন' পাঠানো হয়েছে।

এ ছাড়া উত্তর ইসরায়েলের মানারা ও জার'ইত জনপদেও রকেট হামলা করা হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে।

তবে ইসরায়েলি গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি।

জে.এস/

হিজবুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250