সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

কনটেন্ট ক্রিয়েটর আল আমিন কেমন আছেন, যা জানালেন স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরের কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের শারীরিক যন্ত্রণা কিছুটা কমেছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে আশঙ্কাজনক অবস্থা থেকে তার শারীরিক অবস্থা এখন উন্নতির পথে। ঢাকার বারডেম হাসপাতালের চিকিৎসায় কৃতজ্ঞ আল আমিনের পরিবার।

গত ২৮শে নভেম্বর সকালে ময়মনসিংহের গৌরীপুরে কনটেন্ট বানাতে গিয়ে অসাবধানতায় অগ্নিদগ্ধ হন আল আমিন। উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার ভিডিও ধারণ করছিলেন তিনি। এ জন্য চৌবাচ্চায় পেট্রল ঢেলে আগুন ধরিয়েছিলেন।  পেট্রলের পরিমাণ বেশি হওয়ায় বড় শিখা তৈরি করে আগুন, সেই আঁচে দগ্ধ হন তিনি। 

আল আমিনের সহকর্মী আজাদ হোসেন জনি আজ মঙ্গলবার (২রা ডিসেম্বর) ফেসবুক পোস্টে বলেন, আল আমিন এখন কিছুটা ভালো। তিনি সাড়া দিচ্ছেন। তার পাশে সার্বক্ষণিক একজন থাকছেন। বারডেম হাসপাতালের চিকিৎসা ও আন্তরিকতায় তার পরিবার মুগ্ধ।

জনি আরো বলেন, ‘আমরা কখনো ঢাকায় চিকিৎসা নিতে আসিনি। এখানে এত ভালো চিকিৎসা দেয়, আমাদের কল্পনায় ছিল না।’ 

তিনি জানান, ডাক্তারেরা আল আমিনকে ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছেন। রোগীর পরিবার ছাড়পত্র চাইলেও চিকিৎসকেরা এখনই তাকে ছাড়তে চাননি। জনি জানান, আল আমিনের স্ত্রীও স্বামীর পাশে ছিলেন। তাদের তিন সন্তান। তৃতীয় সন্তানের দেখভালের জন্য তাকে ময়মনসিংহ ফিরে যেতে হয়েছে। 

তিনি বলেন, ‘আল আমিন ভাইয়ের পাশে তার ভাই আছেন। আমি কিছুক্ষণের মধ্যে ঢাকায় রওনা হবো। ভাই, একটু উন্নতির দিকে।’

সামাজিক মাধ্যমের জন্য কনটেন্ট বানিয়ে পরিচিতি পেয়েছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আল-আমিন। শীতের শুরুতেই আগুন নিয়ে কনটেন্ট বানাতে গিয়ে দগ্ধ হলেন তিনি।

কনটেন্ট ক্রিয়েটর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250