বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

ব্রিটেনের সাধারণ নির্বাচন

টানা পাঁচবার এমপি হলেন রুশনারা আলী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন তিনি। 

শুক্রবার (৫ই জুলাই) ফল ঘোষণার পর দেখা যায়, রুশনারা আলী ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট।

আরো পড়ুন: টানা চতুর্থবারের মতো বিজয়ী হলেন টিউলিপ 

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি।

২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পরে ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। 

উল্লেখ্য, ব্রিটেনে ১৪ বছর শাসনের অবসান ঘটছে কনজারভেটিভ পার্টির। এখন পর্যন্ত নির্বাচনে প্রাপ্ত ফলের হিসাবে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। 

সূত্র: সিএনএন

এইচআ/ 


রুশনারা আলী ব্রিটেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250