সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

বেঙ্গল গ্রুপের সিওও হলেন ড. খন্দকার আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ড. খন্দকার আতাউর রহমান রিফাত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান বেঙ্গল সিমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে যোগদান করেছেন ড. খন্দকার আতাউর রহমান রিফাত। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রিফাতকে স্বাগত জানান বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. মোরশেদ আলম এমপি, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং বেঙ্গল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

ব্যবসায়িক পরিমন্ডলে দীর্ঘ ২৯ বছরের আলোকজ্জ্বল জীবনে তিনি হুন্দাই সিমেন্ট, সিমেক্স সিমেন্ট, মেঘনা গ্রুপ, লাফার্জ-হোলসিম বাংলাদেশ, আমান সিমেন্ট, মেট্রোসেম গ্রুপ সমূহকে তার আত্মগুণাবলি, অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা সমৃদ্ধ করেছেন। 

আরো পড়ুন : ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ১৪ই জুলাই শুরু

ড. খন্দকার আতাউর রহমান রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে এমবিএ, এরপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বেঙ্গল পরিবার বিশ্বাস করে একজন সুযোগ্য, মহৎ ও কর্মক্ষেত্রে সমৃদ্ধশালী একজন মানুষ বেঙ্গল পরিবারের সদস্য হয়েছেন। যা‌ বেঙ্গল পরিবারের দীর্ঘ পথচলাকে করবে তরান্বিত। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিফাতের অভিজ্ঞতা-লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ও তার হাত ধরে বেঙ্গল পরিবার ব্যবসায়িক জগতে আরো অগ্ৰগামী হয়ে, ঈর্ষণীয় কর্মপ্রণালী উপস্থাপন করবে। বেঙ্গল পরিবারে রিফাতের এই পথচলা নতুন এক শক্তির সংযোজন। তার অনবদ্য ও অনুকরণীয় কর্মস্পৃহা কাজে লাগিয়ে বেঙ্গল গ্ৰুপ একটি সমৃদ্ধশালী প্রতিষ্ঠানের স্বপ্ন দেখে। বেঙ্গল পরিবারের পক্ষ থেকে তার জন্য প্রাণঢালা শুভেচ্ছা।

এস/ আই.কে.জে/


বেঙ্গল গ্রুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250