বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

অনন্যার ছবি পোস্ট করে যা বললেন সুহানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের এই প্রজন্মের দুই অভিনেত্রী সুহানা খান ও অনন্যা পাণ্ডে। নিজেদের ছবির প্রিমিয়ার নাইটই হোক বা কোনো পার্টি, ঘরোয়া অনুষ্ঠান বা জীবনের বড় কোনো বিষয়, কোনোভাবেই একে অপরকে শুভেচ্ছা জানাতে বা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভোলেন না তারা কেউই। এবারও তার ব্যতিক্রম হলো না। অনন্যার নতুন ছবি ‘তু মেরি, ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’তে তার লুক নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন সুহানা। সঙ্গে লিখলেন, মনোগ্রাহী এক ক্যাপশনও।

অভিনেত্রীর প্রিয় বন্ধু সুহানা এবার অনন্যার একটি বোল্ড ছবি পোস্ট করেন নিজের সোশাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, ‘তোমাকে নিয়ে আমি খুব অবসেসড।’ সেই পোস্টে আবার অনন্যাকে ট্যাগও করেছেন সুহানা।

বেশ কয়েক মাস আগে অনন্যা নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে তার রোদে পুড়ে তামাটে রঙ হয়ে যাওয়া ত্বকের ছবি পোস্ট করেছিলেন। শুধু তাইই নয়, এই ছবিতে অনন্যাকে বিকিনি লুকে দেখেও চোখ কপালে উঠেছিল অনেকের। একইসঙ্গে ‘প্রাক্তন’ কার্তিক আরিয়ানের সঙ্গে এই ছবিতে অভিনয় ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় সব মিলিয়ে এমনিতেই শিরোনামে উঠে এসেছেন অনন্যা। এবার তাকে নতুন ছবির লুক নিয়ে প্রশংসা করলেন প্রিয় বন্ধু।

তবে শুধু সুহানাই যে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন এমনটা নয়, অনন্যা নিজেও এর আগে এই একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘তু মেরি, ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি ছবিতে আমার প্রিয় কিছু লুক। আপনারা কি আমার এই ছবি দেখেছেন? আমার ছবির টিমকে অনেক ভালোবাসা আমার এই লুক তৈরি করার জন্য।’

জে.এস/

সুহানা খান অনন্যা পান্ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250