বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপ কোয়ার্টারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কলম্বিয়া চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। যেখানে শেষ ষোলোর ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল।

শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিলের মেয়েরা।

এদিন ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে ম্যাচের ফিরতে খুব বেশি সময় লাগেনি তাদের। প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরে ব্রাজিলের মেয়েরা। ১-১ গোলের ড্র নিয়ে বিরতিতে যায় দুই দুল।

এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করেছে। তবে কাঙ্কিত গোলের দেখা পায়নি কেউই। নির্ধারিত সময়ে আর কেউ গোল না পেলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। যেখানে আরো দুই গোল করে ব্রাজিল। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

আরো পড়ুন : জার্মানির কাছে ৫ গোল খেয়ে হারলো আর্জেন্টিনা

ব্রাজিলের জয়ের দিনে আসর থেকে ছিটকে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। গতকাল কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-২০ নারী দলের কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ নারী দল।

জার্মানির হয়ে জোড়া গোল করেন নাচতিগাল। তাছাড়া একটি করে গোল করেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের।

কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচই আগামী সোমবার (১৬ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

এস/কেবি


ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250