বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

ইসরায়েল হচ্ছে আমেরিকার পালিত কুকুর: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তার দেশ যে কোনো নতুন সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে, তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তার দেশ। এ সময় তিনি ইসরায়েলকে আমেরিকার ‘বাঁধা কুকুর’ বা পালিত কুকুর বলে আখ্যা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, খামেনি বলেছেন, ‘আমাদের জাতি আমেরিকা এবং তাদের পালিত কুকুর ইসরায়েলি শাসনের শক্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এটি অত্যন্ত প্রশংসনীয় বিষয়।'

গত মাসে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল ও আমেরিকা, যদিও ইরান দাবি করে আসছে যে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। জবাবে ইরান ইসরায়েল ও কাতারে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে হামলা চালায়।

খামেনি বলেন, ‘ইরান যে (আমেরিকা) ঘাঁটিতে হামলা চালিয়েছে, তা ছিল একটি অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক আমেরিকান ঘাঁটি এবং আমেরিকা ও অন্যদের ওপর এর চেয়েও বড় আঘাত হানা সম্ভব।’

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250