রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি *** সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান *** খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে শোকের মাতম

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৪

#

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আজ জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লঙ্কানদের।

শুক্রবার (১৫ই মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।

গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে শ্রীলঙ্কা। মাহিশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ।

আরও পড়ুন: জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের, শান্তর সেঞ্চুরি

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ:

আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

এসকে/ 

ওয়ানডে বাংলাদেশ-শ্রীলঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250