বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

মাত্র কয়েকটি উপকরণে ঘরেই বানান চিকেন চাপ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চিকেনের জনপ্রিয় এক পদ হলো চিকেন চাপ। এটি খেতেই বিভিন্ন কাবাব হাউজে ভিড় করেন খাদ্যরসিকরা। তবে সব সময় তো আর বাইরে গিয়ে চিকেন চাপ খাওয়া সম্ভব নয়। চাইলে ঘরেও তৈরি করতে পারেন মজাদার চিকেন চাপ। তাও আবার রেস্তোরাঁর মতোই।

এজন্য লাগবে না নতুন কোনো উপকরণও। ঘরে থাকা কয়েকটি উপকরণেই তৈরি করতে পারবেন রেস্তোরাঁর মতো চিকেন চাপ। রইলো রেসিপি-

উপকরণ

১. আদা বাটা ১ টেবিল চামচ

২. রসুন বাটা ১ টেবিল চামচ

৩. লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ

৪. লবণ আধা চা চামচ

৫. বিটলবণ ১ চা চামচ

৬. চাপের মসলা ২ টেবিল চামচ

৭. বেসন আধা কাপ

আরো পড়ুন : মজাদার ইলিশ বিরিয়ানির রেসিপি

৮. পানি ১ কাপ

৯. তেল ভাজার জন্য ও

১০. মুরগির বুকের মাংস ৪ পিস।

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস লম্বা পাতলা করে কেটে নিন। তারপর ১ পিস মাংস পাতলা করে ২-৩ পিস করে নিন। এরপর মাংসের পিসগুলো চাকুর উল্টো পিঠ দিয়ে একটু ছেঁচে নিতে হবে। তাহলে মাংসের মধ্যে মসলা ঢুকবে ও ভাজার সময় মাংস শক্ত হয়ে যাবে না।

এবার পানি দিয়ে সব মসলা ও বেসন একসঙ্গে মাখিয়ে নিন। মসলা মাখানোর পর বেশ নরম হবে। এবার এই মাখানো মসলায় মুরগির মাংসগুলো মাখিয়ে মেরিনেট করে রাখুন ৪-৫ ঘণ্টা।

এরপর ডুবো তেলে মাংসের পিসগুলো বাদামি করে ভেজে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার চিকেন চাপ। এবার পরিবেশন করুন সালাদ ও সস দিয়ে।

এস/ আই.কে.জে/

চিকেন চাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250