বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

আধুনিক প্রযুক্তিতে লাউ চাষে সফল তিন ভাই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জৈবিক কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনায় লাউ চাষ শুরু করেন তিন ভাই। বিষ দিতে হয়নি বলে এ লাউ খেতেও খুব সুস্বাদু। তিন ভাইয়ের সফলতা দেখে স্থানীয় কৃষকেরাও এখন লাউ চাষে আগ্রহী হচ্ছেন।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের ফসলের মাঠ। আশপাশে বিস্তীর্ণ ধানের ক্ষেত। মাঝখানে লাউ চাষ করেছেন ইউপি সদস্য পনির মিয়া এবং তার দুই ভাই চাঁন মিয়া ও চিনি মিয়া। তারা প্রায় দেড় বিঘা জমিতে মাচায় লাউ চাষ করেছেন। 

লাউ চাষে ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, জৈব বালাইনাশক ও জৈব সার ব্যবহার করেছেন। বীজ রোপণের দেড় মাসের মধ্যে গাছে ফুল আসে। এর কিছুদিন পর গাছে লাউ শোভা পায়। ক্ষেত থেকে সেই লাউ সংগ্রহ করেন ৩ ভাই। বিক্রির জন্য এগুলো নিয়ে যান বাজারে। আবার বাড়ি থেকেও পাইকাররা নিয়ে যান। এ পর্যন্ত প্রায় হাজার খানেক লাউ বিক্রি করেছেন। আরও সমপরিমাণ লাউ বিক্রি করা যাবে।

বড় ভাই চাঁন মিয়া (৫৫) বলেন, ‘দেড় বিঘা জমিতে ৩ ভাই মিলে উচ্চ ফলনশীল জাতের লাউ ক্ষেত করেছি। মাচায় ফলন ভালো হয়েছে। এখন পর্যন্ত হাজার খানেক লাউ বিক্রি করেছি। যে পরিমাণ লাউ আছে, তা-ও ভালো টাকায় বিক্রি করা যাবে। মাঝে মধ্যে বাজারে লাউ নিয়ে গেলেও বেশিরভাগ সময় পাইকাররা বাড়ি এসেই কিনে নিয়ে যান।’

আরো পড়ুন: মিষ্টি আলু চাষে কৃষকদের বাজিমাত

মেজো ভাই ইউপি সদস্য পনির মিয়া (৪০) বলেন, ‘বিগত বেশ কয়েক বছর ধরে ৩ ভাই মিলে বিভিন্ন সবজি চাষ করি। এবার দেড় বিঘা জমিতে লাউ চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। সব ঠিক থাকলে আগামীতেও লাউ চাষ করবো।’

ছোট ভাই চিনি মিয়া (৩৫) বলেন, ‘আমাদের ৩ ভাইকে সার্বিকভাবে সহায়তা করেন উপজেলা কৃষি অফিস ও তাদের কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।’

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, ‘৩ ভাই লাউ চাষে আগ্রহী হয়েছেন। আমরা পরিবেশবান্ধব কৌশলে নিরাপদ ফসলের প্রকল্পের আওতায় তাদের একটি প্রদর্শনী দিয়েছি। এখন তাদের চাষ করা লাউয়ের ভালো ফলন দেখে আশপাশের কৃষকেরাও সবজিটি চাষে আগ্রহী হচ্ছেন।’

এসি/ আই.কে.জে/


আধুনিক প্রযুক্তি লাউ চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250