বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ইফতারে প্রাণ জুড়ানো সাবুদানার ডেজার্ট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইফতারে ছোট-বড় কমবেশি সবাই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে পছন্দ করেন। তাই ঘরের সবার জন্যই ইফতারে রাখতে পারেন সুস্বাদু সাবুদানার ডেজার্ট। এটি যেমন স্বাস্থ্যকর, খেতে তেমনিই সুস্বাদু। ইফতারে স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসেবে রাখতে পারেন সাবুদানার ডেজার্ট। রইলো রেসিপি-

উপকরণ

১. সাবুদানা আধা কাপ

২. তরল দুধ ৩ কাপ

৩. চিনি আধা কাপ

৪. গুঁড়া দুধ ১ কাপ

৫. লবণ সামান্য

৬. পানি দেড় কাপ

৭. আগার আগার পাউডার ১ চা চামচ

৮. চিনি ৩ টেবিল চামচ ও

৯. ফুড কালার।

আরো পড়ুন : ইফতারে রাখতে পারেন ঠান্ডা ‘ফ্রুট ইয়োগার্ট’

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে পরিমাণ মতো পানি। পানি ফুটে উঠলে তাতে দিতে হবে সাবুদানা। জ্বাল করতে হবে যতক্ষণ না সাবুদানার সাদা ভাবটা চলে যায়। সাবুদানা সেদ্ধ হয়ে গেলে সাবুদানার সাদা ভাবটা গিয়ে সচ্ছ হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে চালনিতে ঢেলে দিতে হবে।

চিকন ছিদ্র চালনিতে ঢালতে হবে, না হয় সব সাবুদানা পড়ে যাবে। আটা চালনিতে ঢেলে নেওয়াই ভালো। চালনিতে ঢেলে উপরে ঠান্ডা পানি ঢেলে দিয়ে ধুয়ে নিতে হবে। এবার অন্য একটি প্যানে দিতে হবে ভালোভাবে নেড়ে মিশিয়ে জ্বাল দিতে হবে। জ্বাল দিয়ে দুধটাকে একদম ঘন মালাই এর মতো করে নিতে হবে।

চুলা থেকে দুধের মালাই নামিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ডেজার্ট সুন্দর করে সাজানোর জন্য জেলো তৈরি করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে পানি, আগার আগার পাউডার ও চিনি মিশিয়ে নিন। একসঙ্গে করে নেড়ে মিশিয়ে চুলায় দিয়ে জ্বাল দিতে হবে।

এক বা দুবার ফুটে উঠলেই নামিয়ে ৩টি বাটিতে সমানভাবে নিয়ে ৩ ভাগ করে নিতে হবে। ৩ ভাগের সঙ্গে ৩টি ফুড কালার মিশিয়ে নিতে হবে। ১৫-২০ মিনিট রেখে দিলেই জেলো জমে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে চাকু দিয়ে সাইজ মতো ছোট পিস পিস করে কেটে নিতে হবে।

এবার একটি বড় বাটিতে সেদ্ধ করে রাখা সাবুদানা, দুধের মালাই, কেটে নেওয়া জেলো, আম বা কলা কুচি করে কেটে নেওয়া, রুহ আফজাহ, সব একসঙ্গে করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে গ্লাসে বা বাটিতে ঢেলে নিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।

এস/ আই.কে.জে/


ইফতার সাবুদানার ডেজার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250