সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবসহ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ৩০শে মার্চ মাঠে নামবে টাইগাররা। 

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য মঙ্গলবার (২৬শে মার্চ) স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের কোনো ফরম্যাটের দলেই ছিলেন না সাকিব আল হাসান। বিপিএলের পর জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন তিনি। এদিকে কদিন থেকেই গুঞ্জণ শোনা যাচ্ছিলো, সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়েই আবার মাঠে ফিরবেন তিনি। অবশেষে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এই টেস্ট দিয়েই দীর্ঘ বিরতির পর আবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে চলেছেন সাকিব।

সাকিব সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের এপ্রিলে। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর আর সাদা পোশাকে খেলতে দেখা যায়নি তাকে। লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এই টেস্ট দিয়েই আবার এক বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন তিনি।

এদিকে আঙুলের চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম। তার বদলে সিলেট টেস্টের দলে ডাকা হয়েছিল তাওহিদ হৃদয়কে। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা মিডল অর্ডার ব্যাটার অবশ্য প্রথম টেস্টের একাদশে জায়গা পাননি। এদিকে সাকিবকে জায়গা করে দিতে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে আর রাখা হয়নি তাকে। ফলে সাদা পোশাকে হৃদয়ের অভিষেকের অপেক্ষা আরও একটু দীর্ঘই হতে চলেছে।

আরও পড়ুন: আইপিএল কাঁপাচ্ছেন মুস্তাফিজ!

এদিকে চট্টগ্রাম টেস্ট দিয়েই আবার দলে ফিরছেন পেসার হাসান মাহমুদ। সিলেট টেস্টের দলে থাকলেও একাদশে জায়গা পাননি মুশফিক হাসান। দ্বিতীয় টেস্টের আগে চোটে পড়ে ছিটকে গেছেন তিনি। তার বদলেই দলে ডাকা হয়েছে হাসানকে।  

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

এসকে/ 

শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250