বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’ বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সামনে দিয়ে যাচ্ছেন আর পেছনে জনতা এই স্লোগান দিচ্ছে। অসহায়, করুণ মুখে কয়েকজন ফুয়াদকে ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছেন।

সামাজিক মাধ্য্যমে ছড়িয়ে পড়েছে ফুয়াদকে কেন্দ্র করে এই ভিডিও। আজ রোববার (৭ই ডিসেম্বর) দুপুরে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আসাদুজ্জামান ফুয়াদ।

এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা, তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে জনতা ফের স্লোগান দেয় ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা।’

জানা গেছে, আজ রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ফুয়াদ। এ সময় তিনি বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’ এর পরপরই স্থানীয় জনতা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত ওই জায়গা থেকে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করেন। এদিকে বাবুগঞ্জে ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

আসাদুজ্জামান ফুয়াদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250