বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

ছোলার ডালের হালুয়া তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিভিন্ন উৎসব বা বিশেষ দিন মানে মিষ্টিমুখের ব্যবস্থা থাকা চাই। ডাল আর ঘি দিয়ে বানানো হালুয়া অনেকেরই প্রিয় খাবারের তালিকায় রয়েছে। ছোলার ডাল দিয়ে কীভাবে হালুয়া বানাবেন চলুন জানা যাক সেই রেসিপি- 

উপকরণ 

ছোলার ডাল- ১ কাপ

চিনি- ২ কাপ

ঘি- ১/৪ কাপ

দুধ- ২ কাপ

দারুচিনি গুঁড়া- আধা চা-চামচ

এলাচি গুঁড়া- আধা চা-চামচ

গোলাপজল- ১ টেবিল চামচ (ইচ্ছা) 

বাদাম- সাজানোর জন্য

আরো পড়ুন : বাড়িতে বানিয়ে নিন মজাদার রসপুলি

প্রণালি 

ডাল ৬/৭ ঘণ্টা ভিজিয়ে রাখুন। হাতে সময় কম থাকলে হালকা গরম পানিতে ৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ডাল ধুয়ে ২ কাপ পানি দিয়ে সেদ্ধ করুন। পানি কমে এলে এতে দুধ মেশান। ফের সেদ্ধ করুন। শুকিয়ে এলে চুলা থেকে তুলে নিন। 

এবার ব্লেন্ডারে ডাল ব্লেন্ড করে নিন। চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। প্যানে ঘি গরম করে বাটা ডাল দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এতে ডালের কাঁচা ঘ্রাণ চলে যাবে। এরপর এক এক করে চিনি, দারুচিনি, এলাচ গুঁড়া, গোলাপ জল মেশান। আবার নাড়তে থাকুন। 

পানি শুকিয়ে মিশ্রণ আঠালো হয়ে প্যান থেকে ছেড়ে আসলে তুলে নিন। এবার একটি স্কয়ার বাটিতে হালুয়ার মিশ্রণ ঢেলে চারদিক চেপে দিন। বাদাম ছড়িয়েও কিছুটা চেপে দিন। ঠান্ডা হলে পছন্দমতো আকারে কেটে নিন। 

এস/এসি

রেসিপি ছোলার ডালের হালুয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250