বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

সকালের নাশতায় খেতে পারেন পাউরুটি রোল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সকালবেলা নাস্তা বানানো অনেকের কাছে ঝামেলা মনে হয়। তাই ঝটপট খাবার হিসেবে বেছে নেন পাউরুটি। তবে রোজকার একঘেয়ে মাখন টোস্ট বা ডিম টোস্ট না করে পাউরুটি রোল তৈরি করতে পারেন। এটা বানানোও খুব সহজ। রইলো রেসিপি-

আরো পড়ুন : আলু স্টিক কাবাবের রেসিপি

উপকরণ : পাউরুটি ১ টি, ফল পছন্দমতো, জ্যাম বা জেলি। ম্যাশ পটেটো বা মাংসের কিমা।

প্রণালী : প্রথমে স্লাইস পাউরুটি নিয়ে তার চারপাশের লালচে অংশ কেটে নিন। পাউরুটি হালকা করে চেপে নিন। ভিতরে আপনার পছন্দমতো ফিলিং দিন, সেটা হতে পারে টুকরো করা ফল, জ্যাম বা রান্না করা মাংসের পুর। তাও যদি না হয়, তবে দিতে পারেন আলু সেদ্ধ মাখা। এবার পাউরুটি মুড়িয়ে রোল করে ফেলুন। রোলটি ডিমের সাদা অংশে ভিজিয়ে নিন। বিস্কুটের গুঁড়াতে মাখান। তেলে ভাজলেই তৈরি মজার পাউরুটি রোল। আর পরিবেশন করতে পারেন টমেটো সসের সঙ্গে।

এস/কেবি

পাউরুটি রোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250