বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

ফেলে না দিয়ে কেন খাবেন মুলার শাক?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীতকালে যেসব শাক-সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো মুলা শাক। এই শাকে রয়েছে হাজারো পুষ্টিগুণ। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও ফাইবার পাওয়া যায়। কিন্তু যারা এর উপকারিতা সম্পর্কে জানেন না, তারা মুলা পাতা ফেলে দেন। তাই ফেলে না দিয়ে কেন খাবেন শীতের মুলার শাক সে সম্পর্কে জেনে নিন-

১. মুলা পাতায় ফাইবার পাওয়া যায়, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। এটি কোষ্ঠকাঠিন্য, বদহজম ও পেট সংক্রান্ত অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে।

২.  ব্রণের সমস্যা থেকে রেহাই পাওয়া যায় মুলার শাক খেলে। 

৩. ডায়াবেটিসের সমস্যা থাকলে নিয়মিত একমাস মুলা শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।

আরো পড়ুন : মাঝারি মাত্রার শরীরচর্চাতেই মিলবে দীর্ঘায়ু : চীনা গবেষণা

৪. মুলা শাক আয়রন এবং প্রচুর ভিটামিনে ভরপুর, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার সেরা বন্ধু হিসেবে কাজ করবে।

৫. মুলা শাক সোডিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ স্থিতিশীল করার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে।

এছাড়া আপনার হার্টও ভালো থাকবে মুলা শাক খেলে। তবে পাশাপাশি আপনি মুলাও খেতে পারেন প্রত্যেকদিনই। 

বিশেষজ্ঞদের মতে, মুলা কাঁচা খেলেও শরীরের অনেক উপকার মিলবে। সেদ্ধ করে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

সূত্র : নিউজ ১৮

এস/কেবি

মুলার শাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250