শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

পথশিশুদের মাঝে জেক্সকা’র কম্বল বিতরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (জেক্সকা) দেশের বিভিন্ন স্থানে সম্পন্ন মাসব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের আজ ছিল সমাপনী দিন।

সোমবার (১৩ই জানুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরস্থ পথশিশুদের শিক্ষাঙ্গন ‘ছায়াতল বাংলাদেশে’- এ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে দুই শতাধিক পথশিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন জেক্সকার প্রেসিডেন্ট প্রফেসর বোরহান উদ্দিন খান। 


এ সময় উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. আবুল বাশার, খুরশিদ আল মেহের, জেনারেল সেক্রেটারি গালিব মোহাম্মদ,  ডেপুটি জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ, কালচারাল সেক্রেটারি ডা. বাপ্পা ঘোষ শাওন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ছায়াতল’ -এর প্রতিষ্ঠাতা বি এম সোহেল রানা।

উল্লেখ্য, জেক্সকা সম্প্রতি ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দুই হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।

ওআ/কেবি

বিতরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250