বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টমসের রেকর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টমস রেকর্ড গড়েছে। সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস রাজস্ব আদায় করেছে ৬৮ হাজার ৫৬২ কোটি ৭২ লাখ টাকা। এটি গত অর্থবছরের তুলনায় নয় দশমিক ৪২ শতাংশ বেশি। গত ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৬২ হাজার ৬৫৭ কোটি ৮১ লাখ টাকা।

মিথ্যা ঘোষণার জন্য দ্বিগুণের বেশি জরিমানা আদায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে শুল্কায়ন মূল্য নির্ধারণসহ অনিয়ম প্রতিরোধে নজরদারি বাড়ানোর কারণে রাজস্ব বেড়েছে বলে কাস্টমস কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

২০২০ সালের জুনে এনবিআর মিথ্যা ঘোষণার জন্য ন্যূনতম জরিমানা নির্ধারণ করে যা ফাঁকি দেওয়া রাজস্বের দ্বিগুণ। আগে ন্যূনতম জরিমানা নির্ধারণ না থাকায় রাজস্ব ফাঁকির প্রবণতা বেশি ছিল। মিথ্যা ঘোষণার জরিমানা বেড়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে রাজস্ব ফাঁকি কমেছে।

হাইস্পিড ডিজেল, ফার্নেস অয়েল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, আপেল, সিমেন্ট ক্লিংকার, পাম অয়েল, ভাঙা পাথর ও পেট্রোলিয়াম তেলসহ আমদানি করা ১২ পণ্য থেকে ১৯ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

কাস্টমস হাউস কমিশনার মোহাম্মদ ফায়জুর রহমান গণমাধ্যমকে  বলেন, আমরা আমদানিতে অনিয়ম রোধ করতে নজরদারি বাড়িয়েছি। পণ্যের প্রকৃত দাম অনুসারে শুল্ক নির্ধারণের ওপর জোর দিয়েছি। মিথ্যা ঘোষণা প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করায় রাজস্ব আদায় বেড়েছে বলে দাবি করেন তিনি। 

কেবি/ আই.কে.জে/ 




রাজস্ব বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250