বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

কিস্তির টাকা শোধ করতে না পারায় গাড়ি খোয়ান শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কিস্তির টাকা শোধ করতে ব্যর্থ হওয়ায় হারাতে হয়েছিল সাধের গাড়ি। বিষয়টি জানিয়েছেন শাহরুখের দীর্ঘদিনের বন্ধু জুহি চাওলা। 

এক জীবনে অর্থবিত্ত, যশ খ্যাতি দুহাত ভরে পেয়েছেন শাহরুখ খান। এতটা খুব কম লোকেই পান। তবে বলিউডে শুরুর দিনগুলো মোটেও মসৃণ ছিল না কিং খানের। 

সম্প্রতি একটি অনুষ্ঠানে শাহরুখ খানের বন্ধু জুহি চাওলা ১৯৯২ সালের একটি ঘটনা জানান। সেসময় শাহরুখ তার সঙ্গে ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবিটি করছেন। এছাড়াও দিব্যা ভারতীর সঙ্গে একটি ছবি করছিলেন। হাতে ছিল ‘দিল আশনা হ্যায়’ নামক একটি ছবি। 

আরো পড়ুন: গোমাংস-কাণ্ডে ক্ষমা চাওয়ার পরেও অভিনেত্রীকে বয়কটের ডাক

জুহি বলেন, “সেই সময় শাহরুখ তিন বেলা কাজ করত। কোথায় থাকত তাও জানতাম না। শুটিংয়েই খেত সেখানেই থাকত, ইউনিটের সকলের সঙ্গে বেশ হাসি ঠাট্টা করত। আমার ধারণা তেমন কোনো বন্দোবস্ত ছিল না সেই সময় ওর। একদিন দেখলাম কালো গাড়িটাও চলে গেল। কিস্তির টাকা শোধ করতে পারেনি সেই সময়। আর আজ দেখুন কতটা সফল সে।’’

নিজের দারিদ্রতা নিয়ে শাহরুখও কখনও রাখঢাক করেননি। স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছেন অতীত নিয়ে। অর্থাভাবে বাবার চিকিৎসা ঠিকমতো করতে পারেননি বলেও জানিয়েছেন। 

এসি/

শাহরুখ খান কিস্তির টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250