বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বাইডেনের হাত-পা বাঁধা ভিডিও পোস্ট করে বিপাকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাত-পা বাঁধা অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিপাকে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই ভিডিওটি পোস্ট করেন। 

সেখানে দেখা যায়, বাইডেনের হাত-পা বাঁধা ছবি একটি ট্রাকের পেছনে লাগানো। দেখে মনে হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টকে কেউ হয়তো অপহরণ করে নিয়ে যাচ্ছে। গত শুক্রবার (২৯শে মার্চ) এই ভিডিওটি পোস্ট করেন ট্রাম্প।

যে ট্রাকটিতে বাইডেনের হাত-পা বাঁধা ছবি ছিল তাতে ট্রাম্পের পক্ষে বিভিন্ন চিহ্ন দেখা গেছে। এই ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। এক প্রতিক্রিয়ায় বাইডেনের নির্বাচনী প্রচারণা দলের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের ছবি সহিংসতার দিকে নিয়ে যেতে পারে। 

আরো পড়ুন: নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

বাইডেনের মুখপাত্র মাইকেল টায়লার গণমাধ্যমকে বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই ছবিটি এমন বাজে ধরনের যা দেখে মনে হচ্ছে আপনি রক্তপাতের জন্য ডাকছেন। 

ক্যাপিটলে হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে টায়লার বলেন, ট্রাম্প নিয়মিত রাজনৈতিক সহিংসতাকে উস্কে দিচ্ছেন। এখন সময় এসেছে বিষয়টিকে গুরুত্বসহকারে নেওয়ার।   

এদিকে ট্রাম্পের মুখপাত্র স্টেভেন চিউং জানান, ডেমোক্র্যাট এবং দলটির পাগলরা কেবল প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পরিবারের বিরুদ্ধে ঘৃণ্য সহিংসতার ডাক দেয়নি। তারা আসলে ট্রাম্পের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে। 

সূত্র: এএফপি  

এইচআ/আই.কে.জে

বিতর্ক বাইডেন-ট্রাম্প ভিডিও পোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250