বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

ভাতের পরিবর্তে রুটি খাওয়া কতটা উপকারী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

অনেকেই ওজন কমাতে ভাতের পরিবর্তে রুটি খেতে পছন্দ করেন। তবে ভাত নাকি রুটি কোনটা খেলে ভালো? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরতে থাকে। চলুন জানা যাক ভাত নাকি রুটি, কোনটি উপকারী?

অনেকের মতে, ভাত এবং রুটিতে ক্যালোরির পরিমাণ একই। খালি রুটি খেলে পরিমাপ বোঝা যায়। তবে কার্বোহাইড্রেটের পরিমাণ ভাত এবং রুটি, দুটোতেই বেশি। তবে রুটিতে রয়েছে ফাইবার, যা সাদা ভাতে নেই। ফাইবার সমৃদ্ধ রুটি খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে আপনার। তাই ভাতের বদলে রুটি খেতে পারেন ওজন কমানোর জন্য।

ভাত খেলে ব্লাড সুগারের পরিমাণ আচমকা বাড়তে পারে। এই সমস্যা রুটি খেলে হবে না। তাই ডায়াবেটিসের রোগীরা মেন্যুতে রাখুন রুটি। 

আরো পড়ুন : ঘি খাঁটি কিনা বুঝবেন কী করে?

রুটির গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম। তাই রুটি খেলে আচমকা ব্লাড সুগারের পরিমাণ বাড়ে না। রুটিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এগুলি সাদা ভাতে আপনি পাবেন না। 

যেহেতু রুটিতে ফাইবারের পরিমাণ বেশি তাই রুটি খেলে আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকবে। বদহজম, অ্যাসিডিটি হবে না। হজমশক্তি ভালো থাকবে। 

ওজন কমানোর ব্যাপারে যারা অতিরিক্ত সতর্ক এবং যাদের ডায়াবেটিস বেশ ভালো মাত্রায় রয়েছে, তারা সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইস খেতে পারেন। অনেকেরই টানা অনেকদিন রুটি খেলে পেটের সমস্যা হয়। তারা রুটির পরিবর্তে সাদা ভাত খেতে না চাইলে, ব্রাউন রাইস খেয়ে দেখতে পারেন, উপকার পাবেন।

এস/কেবি

ভাত ও রুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250