শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙা নিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ চাইলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার (১৫ই জুলাই) এই ঘটনা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ময়মনসিংহের হরিকিশোর রায় চৌধুরী রোডে অবস্থিত শতবর্ষী এই বাড়ি সত্যজিৎ রায়ের দাদা বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর সম্পত্তি ছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

বাড়িটি ভেঙে ফেলার বিষয়ে এক্স মাধ্যমে এক পোস্টে মমতা লিখেছেন, ‘এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।’

তিনি আরও লিখেছেন, ‘আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন।’

আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সে দেশের সংবাদপত্র ‘দ্য ডেলি স্টার’ এবং ‘প্রথম আলো’ এই খবর প্রচার করার পরে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, দেশের জাতীয় সংবাদমাধ্যমে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের স্মৃতিজড়িত বাড়িটি ভেঙে ফেলার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহ শিশু একাডেমি হিসেবে ব্যবহৃত এই বাড়ি বহু বছর ধরে অবহেলিত থাকায় নষ্ট হয়ে যাচ্ছিল। এই অবস্থায় আধা-পাকা একটি নতুন ভবন নির্মাণের জন্য বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে।

বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাড়িটি শত বছরেরও বেশি পুরোনো। ১৯৪৭ সালে দেশভাগের পর এটি সরকারি মালিকানায় আসে।

দেশের গণমাধ্যমকে ময়মনসিংহ শিশু একাডেমির জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মেহেদী জামান বলেন, ১০ বছর ধরে এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর শিশু একাডেমির কার্যক্রম চলছে ভাড়া করা একটি স্থানে।

মেহেদী জানান, কয়েকটি কক্ষবিশিষ্ট আধা-পাকা ভবন নির্মাণ করে সেখানে একাডেমির কার্যক্রম চালানো হবে। কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এই ভাঙার কাজ চলছে।

তবে ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ এমন একটি ভবন কেন ভেঙে ফেলা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভবনটি শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। কারণ, তারা প্রায়ই ওই চত্বরে একত্র হয়।’

মমতা বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের স্মৃতিজড়িত বাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250