মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তেঁতুল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

তেঁতুলের নাম শুনলেই কমবেশি সবার জিভে পানি চলে আসে। তেঁতুল মাখা, আচার বা ফুচকায় ভরা তেঁতুল পানি খেতে- কে না খেতে পছন্দ করেন! এমনকি রান্নাতেও তেঁতুলের ব্যবহার হয়। টক স্বাদের ফলটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।

তেঁতুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এটি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর একটি ফল। এছাড়াও এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন এবং ফাইবার জাতীয় অনেক উপকারী উপাদান পাওয়া যায়। পুষ্টিগুণে ভরপুর তেঁতুল ত্বক ও চুলের জন্যও উপকারী।

তেঁতুল ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এতে এমন ধরনের এনজাইম, আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তেঁতুল ফ্যাটমুক্ত একটি ফল। এতে উচ্চ মাত্রায় ফাইবারও পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত তেঁতুল খেলে ওজন কমে। তেঁতুল ক্ষুধা কমিয়ে দেয়। ফলে দ্রুত ওজন কমে।

তেঁতুল কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। তেঁতুলে থাকা হাইড্রোক্সিট্রিক অ্যাসিড সরাসরি চর্বি উৎপাদন কমাতে কাজ করে। এর পাশাপাশি এটি হজম প্রক্রিয়া ঠিক রাখতেও সহায়ক।

মুখের দাগ দূর করতেও তেঁতুল বেশ উপকারী। এ ফল আলফ-হাইড্রক্সি অ্যাসিড সমৃদ্ধ। এর উপাদান বেশিরভাগ প্রসাধনী পন্যে ব্যবহৃত হয়। তেঁতুল ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে কাজ করে।

তেঁতুলে থাকা ভিটামিন চোখের সুরক্ষায় বেশ কার্যকরী। এই ভিটামিন ম্যাকুলার অবক্ষয় এবং বয়স সম্পর্কিত ছানি পড়ার ঝুঁকি কমায়। তেঁতুলে এমন উপাদান রয়েছে, যা চোখকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে।

জে.এস/

তেঁতুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250